চেয়ারম্যান আমিরুল সালুটিকর ডিগ্রী কলেজের সভাপতি নির্বাচিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

চেয়ারম্যান আমিরুল সালুটিকর ডিগ্রী কলেজের সভাপতি নির্বাচিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১০:১৩:৪৯ পূর্বাহ্ন

চেয়ারম্যান আমিরুল সালুটিকর ডিগ্রী কলেজের সভাপতি নির্বাচিত

ফাইল ছবি


সিলেটের সীমান্তিক জনপদ উত্তর গোয়াইনঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সালুটিকর ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।

সোমাবার (৬ মে) কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলকে সভাপতি করে দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয়।

ইউপি চেয়ারম্যান আমিরুল একাধারে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এছাড়া তিনি বিভিন্ন সরকারী-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি কচুয়ারপার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের  গভর্নিং বডির সভাপতি, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি।

সালুটিকর ডিগ্রী কলেজের সভাপতি পদে নির্বাচিত হওয়ায়, রাজনৈতিক,সামাজিক সংগঠন, বিভিন্ন সুশিল সমাজের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চেয়ারম্যান আমিরুল প্রতিক্রিয়ায় বলেন,  শিক্ষার আলো নিজ এলাকার প্রতিটি ঘরে ছড়িয়ে দেওয়ার লক্ষে আমি এলাকার শিক্ষা মানন্নোয়নে কাজ করবো।শিক্ষার পরিবেশ সু-নিশ্চিত করতে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন এবং সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক