গোয়াইনঘাটে সার্বজনীন পেনশন স্কিমে মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হচ্ছে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সার্বজনীন পেনশন স্কিমে মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হচ্ছে

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১১:১৫:২৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সার্বজনীন পেনশন স্কিমে মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হচ্ছে

ছবি: নিজস্ব


দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার। তারই ধারাবাহিকতায় সরকারের সার্বজনীন পেনশন স্কিম গ্রহনে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলার বিভিন্ন দপ্তরের সহযোগিতায় বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রতিদিন অনেকেই এসে এ সম্পর্কে তথ্য জানতে চাওয়ার পাশাপাশি খোঁজ খবর নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) গ্রহন করছেন।

 সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিম গ্রহনে মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী, শিক্ষক, ইমাম, সাংবাদিক, শ্রমিক, কৃষক, রিকশাচালক, দিনমজুর ও বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ এমনকি মহিলারাও পেনশন স্কিম গ্রহণ করছেন। 

উপজেলা প্রশাসন সূত্র মতে, সর্বজনীন পেনশন স্কীম রেজিষ্ট্রেশন কার্যক্রম সিলেট জেলার মধ্যে গোয়াইনঘাট উপজেলা সর্বোচ্চ দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর তা সম্ভব হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের কাজের প্রতি তাঁর আন্তরিকতা,ঐকান্তিক প্রচেষ্টা ও নিরন্তর ছুটে চলা এবং নিরলস প্রচেষ্টার ফসল।

সার্বজনীন পেনশন স্কীম গ্রহীতারা এটি সরকারের একটি ভাল উদ্যোগ বলে মনে করেন। যার যার অবস্থান থেকে ভবিষ্যতের জন্য সকলের এই স্কিম গ্রহন করা উচিত।সাধারণ মানুষের মাঝে এটা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সার্বজনীন পেনশন স্কিম একটি জাতীয় প্রকল্প। পেনশন স্কিম গ্রহনে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত রয়েছে। ৪ টি স্কিমে অংশগ্রহণকারীদের অনলাইনে রেজিস্ট্রেশন সেবা দিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক