সিলেটের ৪ উপজেলাসহ ১৪১ উপজেলায় বুধবার ছুটি ঘোষণা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সিলেটের ৪ উপজেলাসহ ১৪১ উপজেলায় বুধবার ছুটি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১১:৩৯:১২ পূর্বাহ্ন

সিলেটের ৪ উপজেলাসহ ১৪১ উপজেলায় বুধবার ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত


প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট উপলক্ষে সিলেটের চার উপজেলাসহ দেশের ১৪১ উপজেলায় আগামী ৮ মে (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্স-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৮ মে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।সিলেটের চারটি উপজেলা হলো সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা।

এবার ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত চার ধাপে দেশের উপজেলাগুলোয় নির্বাচন করছে ইসি। পরবর্তী ধাপের ভোটেও সাধারণ ছুটি থাকবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক