শাবিতে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শাবিতে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০১:৪৪:০৬ পূর্বাহ্ন

শাবিতে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসির উপ-সচিব ও ফোকাল পয়েন্ট (এনআইএস) মো. আসাদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভিন, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। 

এসময় উপাচার্য বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) তে গতবছর এ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থান নিশ্চিত করেছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সকলকে নিজের দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এপিএতে ফুল মার্কস অর্জনের লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। 

তিনি আরও বলেন,  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ব্যানার লাগানোর কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এ পরিস্থিতি বজায় থাকতে পারে না, অতিসত্বর এগুলো অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। 

কর্মশালায় এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা, কর্মচারীরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক