হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্মারকলিপি প্রদান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্মারকলিপি প্রদান

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৮:২৮:৩৪ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্মারকলিপি প্রদান

ছবি: সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল সিসিকের হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (৭ই মে) বিকালে তিনি এই স্মারকলিপি প্রদান করেন।


হোল্ডিং ট্যাক্স অযৌক্তিক ও অসহনীয় হারে বৃদ্ধি করায় জনসাধারণ সংক্ষুব্ধ ও বিক্ষুব্ধ। তাই নগরবাসীর উপর ধার্য্যকৃত অতিরিক্ত ও অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স স্থগিত করে তাহা বাস্তবসম্মত এবং পূর্বের হোল্ডিং ট্যাক্স এর সহিত সমন্বয় করে হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারন করার জন্য স্মারকলিপিতে মেয়রের প্রতি আব্দুল জব্বার জলিল অনুরোধ করেন। তিনি বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান জানান।
মেয়র অত্যন্ত আন্তরিকভাবে স্মারকলিপি গ্রহন করেন এবং যুক্তিসঙ্গত দাবীগুলো মেনে নেবারও আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এম এ আজিজ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, প্রবীন রাজনীতিবিদ আব্দুল মতিন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক