১৯ বছর বয়সী তরুণ সিলেটি হলেন যুক্তরাজ্যে কাউন্সিলর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

১৯ বছর বয়সী তরুণ সিলেটি হলেন যুক্তরাজ্যে কাউন্সিলর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৮:৩৭:৫৬ পূর্বাহ্ন

১৯ বছর বয়সী তরুণ সিলেটি হলেন যুক্তরাজ্যে কাউন্সিলর

ছবি: সংগৃহীত


মাত্র ১৯ বছর বয়সে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড মেট্টোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে (২মে) কাউন্সিলের বোউলিং এন্ড ব্যাকারএন্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাঙালী বংশোদ্ভূত সিলেটের ঈসমাইল উদ্দিন।


বিলেতের মাটিতে নির্বাচিত সর্বকনিষ্ঠ বাঙালী বংশোদ্ভূত কাউন্সিলর ঈসমাইল সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের প্রবাসী জমির উদ্দিন ও আসমা বেগমের প্রথম পুত্র (৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে দ্বিতীয়)।


পাঁচ দশক পূর্বে (১৯৭৩ সালে) বিলাতের মাটিতে এই ব্রাডফোর্ড কাউন্সিলে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজারীগাঁও গ্রামের মনোয়ার হোসেন ১ম বাঙালী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে ছিলেন। মনোয়ার হোসেনের গড়া সেই ইতিহাসে আবার নতুন রূপে আরেক কীর্তি গড়লেন তাঁরই উপজেলার আরেক কৃতিসন্তান ঈসমাইল উদ্দিন।


তাছাড়া যুক্তরাজ্যে গত অর্ধ শতাব্দী ধরে সিলেটীরা প্রায় সকল ক্ষেত্রেই নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে আসছেন। একেক জন নিজের প্রতিভার আলোয় আলোকিত করেছেন গোটা বাঙালী কমিউনিটি তথা বিশ্বনাথীদের। আর এক্ষেত্রে অবশ্য তরুণ প্রজন্ম অনেকটাই এগিয়ে আছেন। মনোয়ার  হোসেনের দেখানো পথের ধারাবাহিকতায় প্রায় নির্বাচনেই যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলের নির্বাচনে বিপুল সংখ্যক বাঙালী কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন।

জানা গেছে, ঈসমাইল উদ্দিন সম্ভবত যুক্তরাজ্যে নির্বাচিত ১ম বাঙালী বংশোদ্ভূত সর্বকনিষ্ঠ কাউন্সিলর। যিনি ২মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দি লেবার পার্টি থেকে ৩ বারের নির্বাচিত কাউন্সিলর হাসান খানকে ১৮২ ভোটের ব্যবধানে  হারিয়ে বাজিমাত করেছেন।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈসমাইল উদ্দিন পান ১ হাজার ৫৩২ ভোট পান ও তার প্রতিদ্বন্দি হাসান খান পান ১ হাজার ৪৫০। ব্রাডফোর্ড মেট্টোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বোউলিং এন্ড ব্যাকারএন্ড ওয়ার্ডে ভোটারদের ৭০ শতাংশ পাকিস্তানী বংশোদ্ভূত ও বাকী ৩০ শতাংশ ভোটার বাংলাদেশী তথা অন্যান্য দেশের নাগরিক। কিন্তু ফিলিস্তিন ইন্স্যুতে অধিক সোচ্চার থাকা ঈসমাইল ব্রাডফোর্ডে নতুন ওই গণজাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।


সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান ঈসমাইল উদ্দিন ২০০৪ সালের জুলাই মাসে ব্রাডফোর্ড শহরে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকেই প্রখর মেধাবী ঈসমাইল ব্রাডফোর্ড হ্যানসন একাডেমীতে মাধ্যমিক শিক্ষার সময় ছিলেন স্কুল ক্যাপ্টেন ও ব্রাডফোর্ড ডিকসন কলেজের ষ্টুডেন্টস ইউনিয়নের নির্বাচিত প্রেসিডেন্ট। বর্তমানে ঈসমাইল উদ্দিন লীডস ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স এ অধ্যয়নরত এবং সেখানকার মুসলিম ষ্টুডেন্ট ফেডারেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট।

বিজয়ী হওয়ার পর ইসমাইল বলেন, ব্রিটেনের ইতিহাসে কনিষ্ঠ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পেরে আমি ভোটার, পরিবার এবং আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার