সিলেটের ১১ উপজেলাসহ দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সিলেটের ১১ উপজেলাসহ দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ১০:০৪:১৫ পূর্বাহ্ন

সিলেটের ১১ উপজেলাসহ দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ছবি: সংগৃহীত


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের ১১টি উপজেলাসহ দেশের ১৩৯টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।


নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার (৮ মে) সকাল ৮টায় এসকল উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ দফায় ১৫২টি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও পাঁচ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিন পদের প্রার্থীরা। আবার বিভিন্ন কারণে আরো ৮ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে।


সিলেট বিভাগের সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় আজ ভোটগ্রহণ চলছে।


ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল মঙ্গলবার (৭ মে) দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু করে সন্ধ্যার মধ্যেই সম্পন্ন করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক