ছবি: নিজস্ব
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিশ্বনাথে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
৮ মে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে একটানা বিকেলে ৪ ঘটিকা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ১০ টা পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি কম ছিল ।
বেলা ১১. ৩০ মিনিটে নারী ভোটারদের উপস্থিতি বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে এমনটি বলছেন কেন্দ্রে থাকা ভোট গ্রহণকারী কর্মকর্তারা।
শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ। বেলা সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত ১২% পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে এমনটি সরজমিনে তথ্য জানা গেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও মাঠে একাধিক ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে উপজেলা জুড়ে। মাঠে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করছে।
উপজেলার মোট ৭৪ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৮৮ হাজার ৩৭ জন (পুরুষ ৯৭ হাজার ৬ জন ও মহিলা ৯১ হাজার ৩১ জন) ভোটার ৭৪টি ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য নিজেদের পছন্দের প্রার্থীদেরকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে নির্বাচিত করবেন।
এস এইচ টি/




