ছবি: সংগৃহীত
গোলাপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরু থেকেই কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার সংখ্য খুবই কম। ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। এর আগে মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলার সবকটি ভোট কেন্দ্রে সরঞ্জামাদি প্রেরণ করা হয়।
এ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রতীকে কোন প্রার্থী দেয়নি। এছাড়াও কেন্দ্রীয় নির্দেশনায় নেই আরেক বৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপি। সেই সাথে অন্য কোন রাজনৈতিক দলও তাদের কোনো প্রার্থী দেয়নি। অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী মাঠে না থাকলেও চেয়ারম্যান পদে গোলাপগঞ্জের ভোটের মাঠ জমিয়ে তুলেছেন আওয়ামী লীগের ৩ ঘরানার প্রার্থী।
জানা যায়, উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রবাসী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন দোয়াত কলম প্রতীকের বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (যুক্তরাষ্ট্র প্রবাসী), অপর প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, ঘোড়া প্রতীকের শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (যুক্তরাষ্ট্র প্রবাসী) এবং ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা, আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জল।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম (টিয়াপাখি), উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ (তালা), প্রবাসী আকমল হোসেন (বই), আল ইসলাহ নেতা নাবেদ হোসেন (চশমা) ও লবিবুর রহমান লবিব (টিউবওয়েল)।ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সেলিনা আক্তার শিলা (ফুটবল), মো. নার্গিস আক্তার (কলস)।
এস এইচ টি/




