ছবি: নিজস্ব
জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ই মে) দূপুর ১২:০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে পারিবারিক হাঁস মুরগী পালন প্রশিক্ষণ বিষয়ে ৭ দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, সহকারী উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোস্তফা হাসান আসকারী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তিষাণ আক্তার।
পরে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত গৌরিশঙ্কর এলাকার বেশ কয়েকজন নারী তাদের পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথমদিন প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
এস এইচ টি/




