শাবিতে এপিএ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শাবিতে এপিএ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৫:২১:২০ পূর্বাহ্ন

শাবিতে এপিএ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) বাস্তবায়নে পরিকল্পনা ও কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এবং এপিএ ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসির অতিরিক্ত পরিচালক ও এপিএর ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক।

উপাচার্য বলেন,   র্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় এখন র‍্যাগিংমুক্ত, মাদকমুক্ত। প্রতিনিয়ত শিক্ষা ও গবেষণায় সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগে কোন ধরনের ছাড় দিচ্ছি না। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রেও সবকিছুকে ডিজিটালাইজ করা হচ্ছে , এরই ধারাবাহিকতায় ডিজিটাল হাজিরা অন্তর্ভুক্ত করা হয়েছে। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ করতে হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি করতে হবে।  গতবছরও এপিএ র‍্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। আমরা চেষ্টা করছি এপিএ বাস্তবায়নে যেন এ ধারাবাহিকতা বজায় রাখতে পারি। 

এরপর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।  এই কর্মশালায় শ্বিবিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, এপিএ'র ফোকাল পয়েন্টগণ, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক