কলেরার প্রাদুর্ভাব বেড়েছে কেনিয়ায়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

কলেরার প্রাদুর্ভাব বেড়েছে কেনিয়ায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৫:২৩:৫০ পূর্বাহ্ন

কলেরার প্রাদুর্ভাব বেড়েছে কেনিয়ায়


 কয়েক সপ্তাহের বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত কেনিয়ায় এবার কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এরই মধ্যে বেশ কয়েকজন কলেরায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কেনিয়ার পূর্বাঞ্চলীয় তানা রিভার কাউন্টিতে ৪৪টি কেস শনাক্ত হয়েছে। বন্যায় যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে এটি একটি। এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিটিজেন টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে কেনিয়ায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী স্টিফেন জ্যাকসন বলেন, আমি বিশ্বাস করি যে, সরকারি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো।

তিনি বলেন, এর আগেও কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এটা একটি উদ্বেগের বিষয়। কলেরা একটি তীব্র সংক্রমণ যা দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা শিশুদের জন্য বেশি বিপজ্জনক।

কেনিয়া সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির গণ্যমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় এখন পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুই লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সম্প্রতি বিভিন্ন দেশে পানিবাহিত রোগ কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাণঘাতী এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে তাই বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে ডব্লিউএইচও’র পক্ষ থেকে বলা হয়, গত দু’তিন বছর ধরে বিভিন্ন দেশে কলেরার অনাকাঙ্খিত ও উদ্বেগজনক প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কলেরার বৈশ্বিক টেস্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো কলেরা নির্ভুলভাবে শনাক্ত করা এবং নিয়মিত নজরদারি এবং কলেরা টেস্ট বিষয়ক সক্ষমতা বাড়ানো।

ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, ২০২২ সালে বিশ্বজুড়ে কলেরায় আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৩ হাজার জন। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখে। চলতি ২০২৪ সালে এই সংখ্যা আরও বৃদ্ধির আলামত পাওয়া যাচ্ছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার