গোলাপগঞ্জে ত্রিপক্ষীয় উত্তেজনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ত্রিপক্ষীয় উত্তেজনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৬:০৪:২৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ত্রিপক্ষীয় উত্তেজনা


গোলাপগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে ভোটগ্রহণ কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়েনি।

বুধবার (৮মে) বিকেল তিনটার দিকে গোলাপগঞ্জের কায়স্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে কায়স্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একসাথে প্রবেশ করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া) ও আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস)।

এসময় কেন্দ্রের বাইরে স্থানীয় ইউপি সদস্যের বক্তব্যের প্রেক্ষিতে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় অপর প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের (দোয়াত-কলম) কর্মী সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়ায়। এসময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তারা অপর দুই প্রার্থীকে ধাওয়া দেন বলে অভিযোগ করেন ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থীরা।

তবে কয়েক মিনিট পর পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুস শহীদ জানিয়েছেন, এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি। কার্য্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে ভোটে কোন প্রভাব পড়ে নি।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক