সাংবাদিকের উপর হামলা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সাংবাদিকের উপর হামলা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৭:০৪:১৫ পূর্বাহ্ন

সাংবাদিকের উপর হামলা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

ছবি: সংগৃহীত


সিলেটের প্রতিদিনের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)  সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেলের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)  সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

বুধবার ( ৮ মে) এক বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, ফটো সাংবাদিক রেজা রুবেলের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলা অত্যন্ত ন্যাক্কার জনক ও নিন্দনীয়। সিলেট সদর উপজেলায় নির্বাচন চলাকালে জাল ভোট প্রদান কালে আটককৃত যুবকের ছবি ধারন করে তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। সে কারণে একজন পেশাগত ফটো সাংবাদিকের উপর হামলা আমরা কোন ভাবে মেনে পারি না। হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানাচ্ছি। অন্যতায় এসোসিয়েশন পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

উল্লেখ: বুধবার (৮ মে)  সিলেট সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে আটক তরুণকে ছাড়িয়ে নিতে না পেরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)  সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেলের উপর হামলা করেছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিকের কর্মী সমর্থকরা।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক