দক্ষিণ সুরমায় টেলিফোন প্রতীক নিয়ে বদরুলের জয়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় টেলিফোন প্রতীক নিয়ে বদরুলের জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৯:০৫:৫১ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় টেলিফোন প্রতীক নিয়ে বদরুলের জয়


সিলেটের দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বদরুল ইসলাম ২১ হাজার ৭৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল) পেয়েছেন ১৩ হাজার ৯৮৮ ভোট।

তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া) পেয়েছেন ১২ হাজার ৩০৭টি ভোট।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোগ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন ৫ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল),  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মইনুল ইসলাম (আনারস), যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া) ও আঞ্চালিক নাটকের অভিনেতা মো. সাহেদ মোশারফ (কাপ পিরিচ)।  

এই উপজেলার বর্তমান চেয়ারম্যান আবু জাহিদ এবার নির্বাচনে অংশ নেননি।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক