শাবিপ্রবির দুই হলে ছয়জন সহকারী প্রভোস্ট নিয়োগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শাবিপ্রবির দুই হলে ছয়জন সহকারী প্রভোস্ট নিয়োগ

আব্দুর রহিম কবির, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৯:১৬:২৫ পূর্বাহ্ন

শাবিপ্রবির দুই হলে ছয়জন সহকারী প্রভোস্ট নিয়োগ

ছবি : নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের শাহপরাণ এবং সৈয়দ মুজতবা আলী হলে তিনজন করে মোট ৬ জন সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বুধবার (০৮ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

শাহপরাণ হলে সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম নিজাম উদ্দিন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক শিহান তাওসীফ ও মো. সালমান সাঈদ সানি। অন্যদিকে সৈয়দ মুজতবা আলী হলে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা হলেন, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রভাষক মো. আমজাদ পাটোয়ারী, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রভাষক মো. শামীম রেজা সাইমুন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক মো. মহিন উদ্দিন।   

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক