সিলেট সদরের মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হাসিনা আক্তার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সিলেট সদরের মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হাসিনা আক্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ১১:২০:১২ পূর্বাহ্ন

সিলেট সদরের মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হাসিনা আক্তার

ছবি: সংগৃহীত


সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা. হাসিনা আক্তার। ফুটবল প্রতিকে তিনি পেয়েছেন মোট ৩৫ হাজার ৭৯২ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দিলরুবা বেগম। পদ্ম প্রতিকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৫৮১ ভোট।

বুধবার রাতে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

সিলেট সদর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৯২১। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

সারাদিন কোনো অঘটন না ঘটলেও শহরতলীর দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বর্জন করেন চা শ্রমিকরা। ব্যাপক জাল ভোটের প্রতিবাদে তাদের এমন কঠোর সিদ্ধান্ত। 

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক