কোম্পানীগঞ্জে ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৬:০১:৫৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার কমিটির উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করা হয়।

বুধবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম থেকে দ্বাদশ শ্রেণির দুই শতাধিক ছাত্র ছাত্রী এতে অংশ গ্রহণ করেন। এতে কলেজের অধ্যাপক আখতার ও শিক্ষক জসিম উদ্দিনসহ অন্যান্যরা সহযোগিতা করেন।

কর্মশালায় ভূমিকম্প প্রতিরোধে ও অগ্নি কান্ডে করনীয় এবং নিজেদের সুরক্ষা বিষয়ক বিভিন্ন কলা কৌশল শেখানো হয়। অগ্নি নির্বাপণ যন্ত্রপাতি নিয়ে ধারণা দেয়া হয় এগুলো প্রয়োগ ও ব্যবহার, সতর্কতা শেখানো হয়।

প্রধান প্রশিক্ষক সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ারের সভাপতি মো. আব্দুল আলীম জুয়েলের নেতৃত্বে নয় সদস্যের প্রশিক্ষক দলে ছিলেন আশরাউল আনাম মাশাফি, শাহদিন আহমদ সামি, জান্নাতুল রেসমা, মারিয়া আক্তার,  সামিয়া আক্তার, আইরিন বেগম, হাবিবা জান্নাত বিউটি ও মীম।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক