বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান সোহেল, ভাইস চেয়ারম্যান মুহিবুর ও করিমা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান সোহেল, ভাইস চেয়ারম্যান মুহিবুর ও করিমা

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ১০:২৫:০২ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান সোহেল, ভাইস চেয়ারম্যান মুহিবুর ও করিমা

ছবি: সংগৃহীত


জল্পনা-কল্পনা, প্রত্যাখ্যান ও নানা নাটকিয়তার পর মধ্যরাতে ঘোষণা করা হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল। ফলাফল প্রত্যাখ্যান করেছেন প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান পদপ্রার্থী।

হাড্ডাহাডি লড়াইয়ে সামান্য ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি  ও সাবেক উপজেলা চেয়ারম্যান ( বহিস্কৃত) সোহেল আহমদ চৌধুরী।

তিনি কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ৯৬৮। আর দোয়াত কলম প্রতীকের প্রার্থী সেবুল মিয়া ১১ হাজার ৬৯৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট। তিনি মাইক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল ইসলাহ’র ইসলাম উদ্দিন বই প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৫১২ ভোট। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কারিমা বেগম কলস প্রতীকে ২৩ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট। বুধবার রাত পৌণে ১টায় ফলাফল ঘোষণা করেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার ও  সহকারী রিটানিং কমকর্তা স্বর্ণালী চক্রবর্তী।

৮ই মে বুধবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ৭৪টি কেন্দ্রের মধ্যে ৭৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় সেন্টারের ফলাফল ঘোষণায় দেরি হয়।

এরমধ্যে ওই কেন্দ্রের ফলাফল সীটে কারো স্বাক্ষর না থাকায় ও ভোটের ব্যবধান কম থাকার অভিযোগ আনেন এবং ফলাফল না মেনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ লিখিত অভিযোগ করেন। সাথে সাথে তার সমর্থকরা উপজেলা মাঠে বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি কাপ পিরিচের চেয়ারম্যান প্রার্থী সোহেল আহমদ চৌধুরী ও দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী সেবুল মিয়ার সমর্থকরাও মিছিল শুরু করে। দীর্ঘক্ষণ বাক-বিতন্ডার পর ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পূন:গণনার আবেদন জানিয়ে সমর্থকদের নিয়ে চলে যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। পরে চেয়ারম্যান প্রার্থী সেবুল মিয়াও ফলাফল প্রত্যাখ্যান করে সমর্থকদের নিয়ে চলে যান।

কিন্তু বিক্ষোব্ধ জনতা মাঠ ছেড়ে চলে না যাওয়ায় রাত ১২টায় ৩ প্লাটুন বিজিবি এসে বিক্ষোব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পৌণে ১টায় সহকারী রিটানিং কমকর্তা স্বর্ণালী চক্রবর্তি ফলাফল ঘোষণা করেন। এ সময় বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়াও উপস্থিত ছিলেন।

এরআগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৭৪টি কেন্দ্রে একটানা ব্যালেটের মাধ্যমে চলে ভোট গ্রহণ। সকালের শুরুতেই ভোটারদের উপস্থিতি কম ছিল। সময় বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। উপজেলার ১ লাখ ৮৮ হাজার ৩৭ টি ভোটের মধ্যে মাত্র ৬০ হাজার ৪ শত ১৯টি ভোট কাস্টিং হয়েছে। প্রদত্ব ভোটের হার ৩২.১৩ পার্সেন্ট বলে দেখিয়েছে নির্বাচন কমিশন। 

এদিকে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক