শাবিতে তথ্য অধিকার নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শাবিতে তথ্য অধিকার নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা

আব্দুর রহিম কবির, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৮:৩৬:০৮ পূর্বাহ্ন

শাবিতে তথ্য অধিকার নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা

ছবি : নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি'র (এপিএ) অন্তর্ভুক্ত রাইট টু ইনফরমেশন’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এবং এপিএ ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, তথ্য পাওয়া সকলের জন্য সহজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কাজ নিয়ম অনুযায়ী করতে হবে, তখন কোন ধরনের সমস্যা তৈরি হবে না। শিক্ষার্থীরা যথাযথভাবে তথ্য পাচ্ছে কি না তা আমাদের নিশ্চিত করতে হবে। তাতে সকলকে নিজ নিজ কাজে সৎ, স্বচ্ছ এবং সময়নিষ্ঠ হতে হবে।

তিনি আরও বলেন, আজকের ফাইল কালকের জন্য ফেলে রাখা যাবে না। এতে এপিএ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ডের ফলাফল আমরা পাবো। গতবার এপিএতে আমরা যে অবস্থানে গিয়েছিলাম আপনাদের সকলের আন্তরিকতা ও কাজের জন্য। তাই এবারও আমাদের এ ধারা অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে কোন জায়গায় আমরা ঘাটতি রাখতে চাই না।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. করিব হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, ফোকাল পয়েন্ট, কর্মকর্তাগণ এবং শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক