গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান : জরিমানা ও ট্রলার জব্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান : জরিমানা ও ট্রলার জব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ১০:০৭:১০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান : জরিমানা ও ট্রলার জব্দ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলাস্থ ১নং রুস্তমপুর ইউনিয়ন এবং নবগঠিত ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের সীমানা এলাকার হাদারপার পার গ্রামের পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দ্বায়ে ৫০হাজার টাকা জরিমানা এবং ৪টি বালু বোঝাই ট্রলার জব্দ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকাল ৫টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম’র নেতৃত্বে গোয়াইনঘাট থানা পুলিশ, তহশিলদার ও স্থানীয় ইউপি সদস্য এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঘটনাস্থল থেকে ৪টি বালু বুঝাই ট্রলার জব্দ করা হয় এবং বালু উত্তোলনের সাথে জড়িত ২৬ (ছাব্বিশ) জন শ্রমিককে ট্রলারসহ আটক করা হয়৷

আটককৃত শ্রমিকরা জানান, চারটি ট্রলারে ম্যানুয়াল পদ্ধতিতে বালতি দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিলো।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, পিয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশ ও তহশিলদারদের নিয়ে পিয়াইন নদীতে অভিযান পরিচালনা করি।

এসময় ৪টি বালু বুঝাই ট্রলার ও ট্রলারে থাকা ২৬জন বালু শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ৫০হাজার টাকা অর্থদন্ড শান্তি প্রদান করা হয়েছে। সেই ২২শত ঘন ফুট বালু জব্দ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক