সিলেটের ৪ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কে কতো ভোট পেলেন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সিলেটের ৪ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কে কতো ভোট পেলেন

লোকমান হাফিজ

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০১:০১:২০ পূর্বাহ্ন

সিলেটের ৪ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কে কতো ভোট পেলেন


সিলেট সদর উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। মিল্লাত চৌধুরীসহ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে বিজয়ী হয়েছেন সাংবাদিক মো. সাইফুল ইসলাম। তিনি উড়োজাহাজ প্রতীকে ১৮ হাজার ৬৪২টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মো. ওলিউর রহমান। ওলিউরের প্রাপ্ত ভোট ১১ হাজার ৮৫৮ ভোট।

এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯২১ জন। ভোটকেন্দ্র ছিল ৬২টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬৯ হাজার ৫২৯টি। যা শতকরা হিসেবে ৩৮ দশমিক ২২ ভাগ। এর মধ্যে ৩ হাজার ৩৪৮টি ভোট বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ১৮১টি।

অংশগ্রহণকারীদের বাকিদের মধ্যে নিজাম আহমদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৭টি, নুরুল ইসলাম তালা প্রতীকে ২ হাজার ৬৯৮টি, বিলাশ বোনার্জী বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়ছেন ৪ হাজার ৯৩৮, মো. জাকির হুসাইন চশমা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩৭৯টি ভোট, রথীন্দ্র লাল দাস বই প্রতীকে ৩ হাজার ৪০৮টি ও সেলিম আহমেদ মাইক প্রতীকে ৯ হাজার ২৩১টি ভোট পেয়েছেন।

দক্ষিণ সুরমা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান। মাইক প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৮৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমদ তালা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৯০টি ভোট।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৯০ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৫৯ হাজার ৫৯৩টি। যা শতকরা হিসেবে ৩৪ দশমিক ৭৩ ভাগ। এর মধ্যে ১ হাজার ৯৭১টি ভোট বাতিল হওয়াতে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে: ৫৭ হাজার ৬২২টি।

অংশগ্রহণকারী অন্যদের মধ্যে আলী আছগর খাঁন শামীম চশমা প্রতীকে ৩ হাজার ১২৬টি ভোট পেয়েছেন, নন্দন চন্দ্র পাল টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ২১৭টি ভোট, মো. আব্দুর রহমান উড়োজাহাজ প্রতীকে ৬ হাজার ১৫৯টি ভোট পেয়েছেন।

গোলাপগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে মো, নাবেদ হোসেন চশমা প্রতীকে ২১ হাজার ৬৩০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লবিবুর রহমান টিউবওয়েল প্রতীকে ১৭ হাজার ৫২০টি ভোট পেয়েছেন।

উপজেলায় মোট ২ লাখ ৭২ হাজার ৫০৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন  ৮৪ হাজার ৮২ জন। যা শতকরা হিসেবে ৩০ দশমিক ৮৬ ভাগ। প্রদত্ত ভোটের মধ্যে ৪ হাজার ১৯২টি ভোট বাদ দিয়ে বৈধ ভোটের সংখ্যা ৭৯ হাজার ৮৯০টি।

এ উপজেলায় অংশগ্রণকারীদের মধ্যে অন্যদের প্রাপ্ত ভোট আকমল হোসেন বই প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৩৯টি ভোট, আবু সুফিয়ান মোহাম্মদ আজম টিয়া পাখি প্রতীকে ১৫ হাজার ৭৮৮টি ও  ফরহাদ আহমদ তালা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪১৩টি ভোট।

বিশ্বনাথ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন অর্ধডজন প্রার্থী। এর মধ্যে মাইক প্রতীক নিয়ে ১৬ হাজার ৯৮৬টি ভোট বিজয়ী হয়েছেন মুহিবুর রহমান সুইট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীকের প্রার্থী মো. ইসলাম উদ্দীন, তার প্রাপ্ত ভোট ১৩ হাজার ৫১২টি ভোট।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৩৭টি। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬০ হাজার ২৪১ জন। যা শতকরা হিসেবে ৩২ দশমিক ০৪ ভাগ। ২ হাজার ৩৫১টি ভোট বাতিল হওয়ার পর মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৯০টি।  

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে আব্দুর রব চশমা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪০টি ভোট, পার্থ সারথি দাশ পাপ্পু টিয়া পাখি প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৭১৮টি ভোট, মোহামম্মদ কাওছার খান তালা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩২৯টি ভোট ও মো. সিরাজ মিয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩০৫টি ভোট।


জৈন্তাবার্তা/এলএইচ/এমইউএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক