সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাই চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ফুটবল প্রতীক নিয়ে মোছা. হাছিনা আক্তার ৩৫ হাজার ৭৯২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোছা. দিলরুবা বেগম পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৫৮১টি ভোট পেয়েছেন।
এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯২১ জন। ভোটকেন্দ্র ছিল ৬২টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬৯ হাজার ৫৩৬টি। যা শতকরা হিসেবে ৩৮ দশমিক ২২ ভাগ। এর মধ্যে ৩ হাজার ১৬৩টি ভোট বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৩৭৩টি।
দক্ষিণ সুরমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে আইরিন রহমান কলি ২০ হাজার ২৯৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কার প্রার্থী মোছা. ফাহিমা বেগম ১৮ হাজার ৮২০টি ভোট পেয়েছেন। অপর প্রার্থী মোছা. হালিমা বেগম কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮০১টি ভোট।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৯০ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৫৯ হাজার ৫৬১টি। যা শতকরা হিসেবে ৩৪ দশমিক ৭১ ভাগ। এর মধ্যে ২ হাজার ৬৪২টি ভোট বাতিল হওয়াতে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে: ৫৬ হাজার ৯১৯টি।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে সেলিনা আক্তার শিলা ৪৬ হাজার ৭৯৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মোছা. নার্গিস পারভিন। তিনি কলস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৯৫৭টি ভোট।
উপজেলায় মোট ২ লাখ ৭২ হাজার ৫০৪ জন ভোটারের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট দিয়েছেন ৮৪ হাজার ৩৩ জন। যা শতকরা হিসেবে ৩০ দশমিক ৮৪ ভাগ। প্রদত্ত ভোটের মধ্যে ৫ হাজার ২৮২টি ভোট বাদ দিয়ে বৈধ ভোটের সংখ্যা ৭৮ হাজার ৭৫১টি।
বিশ্বনাথ উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোছা. করিমা বেগম। তিনি কলস প্রতীকে ২৩ হাজার ৬৫৯টি ভোট পেয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী মোছা. জুলিয়া বেগমের প্রাপ্ত ভোট ১৮ হাজার ১৫৬টি। এছাড়া অপর প্রার্থী বেগম স্বপ্না শাহীনের প্রাপ্ত ভোট ১৫ হাজার ৩৪২টি।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৩৭টি। এর মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬০ হাজার ২৩৩ জন। যা শতকরা হিসেবে ৩২ দশমিক ০৩ ভাগ। ৩ হাজার ৭৬টি ভোট বাতিল হওয়ার পর মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ১৫৭টি।
এলএইচ




