ছবি: নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে ৯২ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে নিশ্চিত করেন শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান।
শুক্রবার (১০ মে) সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'এ' এবং 'ই'তে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরফিন খান জানান, শাবি কেন্দ্রে আবেদনকারী ছিল ৭২৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৬৭১ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, স্থানীয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার লোক নিয়োজিত ছিল।
এস এইচ টি/




