জৈন্তাপুরে ৩০০ বস্তা ভারতীয় চিনি সহ দুটি ট্রাক আটক করেছে পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩০০ বস্তা ভারতীয় চিনি সহ দুটি ট্রাক আটক করেছে পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৩:৫৩:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩০০ বস্তা ভারতীয় চিনি সহ দুটি ট্রাক আটক করেছে পুলিশ

আটক দুইটি হাইড্রোলিক ট্রাক


জৈন্তাপুরে ৩০০ বস্তা  ভারতীয়  চিনি সহ দুইটি হাইড্রোলিক ট্রাক আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার ( ১০ই মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত)  মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে ও উপ পরিদর্শক   আশরাফুল আলম,নাইমুল ইসলাম,মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ফতেহপুর ইউনিয়নের উপর শ্যামপুর ও চান্দঘাট এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে দুইটি হাইড্রলিক ট্রাক সহ ৩০০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীর চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন ৩০০ বস্তা চিনি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক