অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণ: দোকান মালিক সমিতির নিন্দা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণ: দোকান মালিক সমিতির নিন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৪:৪২:২৬ পূর্বাহ্ন

অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণ:  দোকান মালিক সমিতির নিন্দা


পঞ্চবার্ষিকী মূল্যায়নের নামে সিলেট সিটি করপোরেশনের অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও আকাশচুম্বি হোল্ডিং ট্যাক্স নির্ধারণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ। বর্ধিত কর প্রত্যাহার করে যৌক্তি কর নির্ধারণে দাবি জানিয়েছে সংগঠন দুটি।

শুক্রবার (১০ মে) এক বিবৃতিতে সংগঠন দুটির নেতৃবৃন্দ এ দাবি জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম ও সমিতির মহাসচিব এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পঞ্চবার্ষিকী মূল্যায়নের নামে সিটি করপোরেশন নগরবাসীর কাঁধে হোল্ডিং  ট্যাক্সের যে বোঝা চাপিয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এক লাফে ২০-৫০ গুণ কর বৃদ্ধি নজিরবিহীন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ যখন দিশেহারা তখন অযৌক্তিকভাবে এমন কর বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা। নগরবাসীর স্বার্থে বর্ধিত কর প্রত্যাহার করে বর্তমান করের সাথে সমন্বয় করে যৌক্তিক কর নির্ধারণ করা উচিত’।

এদিকে, বর্ধিত কর প্রত্যাহার করে যৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের দাবিতে রবিবার (১২ মে) দুপুর ২টায় সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করবে সংগঠন দুটি।

এতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সদস্যদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক