জৈন্তাপুরে ৩য় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের দায়ে ষাটোর্ধ এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্হানীয় জনতা। আটক হওয়া ওই বৃদ্ধের নাম মো আলাউদ্দিন (৬২)। সে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম মাজপাড়া (এসএমপি) এলাকার মৃত জোয়াদ উল্লাহর পুত্র। আটক আলাউদ্দিন উপজেলার লালাখাল বটতলা বাজারে দীর্ঘ ১০ বছর যাবত দোকান ব্যবসা করে আসছিলো। উক্তো ঘটনায় ভিকটিক ওই শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষক আলাউদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ই মে) সকাল ৯:৩০ ঘটিকায় নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনী পড়ুয়া ৯ বছর বয়সী ওই শিশু দিয়াশলাই কিনতে আলাউদ্দিনের দোকানে যায়। এ সময় আলাউদ্দিন কৌশলে মেয়েটিকে তার দোকানের পিছনে শয়নকক্ষে নিয়ে দোকানের শাটার বন্ধ করে দিলে শিশু মেয়েটি চিৎকার করলে তাকে মুখ চেপে ধরে।
এক পর্যায়ে শিশু মেয়েটি জোরপূর্বক ধর্ষণের স্বীকার হলে তার চিৎকারে বটতলা বাজারের আশপাশে মানুষজন ছুটে এসে শাটার ভেঙ্গে শিশু মেয়েকে উদ্ধার করে। এ সময় শিশু মেয়েটির মা বাবা ও স্হানীয় জনপ্রতিনিধি মিলে ধর্ষক আলাউদ্দিনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ আলাউদ্দিনকে আটক করে ও ভিকটিম ওই শিশুমেয়েকে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন ধর্ষণের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উক্তো ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। সেই সাথে ভিকটিম ওই শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য সিওমেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শুক্রবার দুপুরে পুলিশ হেফাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।
এলএইচ




