ই-সার্টিফিকেট প্রদানে শাবিপ্রবির নতুন মাইলফলক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ই-সার্টিফিকেট প্রদানে শাবিপ্রবির নতুন মাইলফলক

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৬:০৫:৪০ পূর্বাহ্ন

ই-সার্টিফিকেট প্রদানে শাবিপ্রবির নতুন মাইলফলক


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রিলিফ ভ্যালিডেশন লিমিটেড শিক্ষার্থীদের জন্য ই-স্বাক্ষর যুক্ত একাডেমিক সার্টিফিকেট চালু করেছে। 

শুক্রবার (১০ মে) আইআইসিটি ভবনের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের জন্য এ ডিজিটাল সার্টিফিকেট ব্যবস্থার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

উপাচার্য বলেন, এখন শিক্ষার্থীরা অনলাইনে তাদের একাডেমিক সার্টিফিকেট ও প্রশংসাপত্রের জন্য আবেদন করার সুযোগ পাবে এবং মুহূর্তেই তা অর্জন করতে সক্ষম হবে ৷ এ সার্টিফিকেট ডিজিটাল এবং স্বতন্ত্রভাবে স্বাক্ষরিত হওয়ায়, শিক্ষার্থীরা বর্তমানের দীর্ঘ প্রক্রিয়ার বদলে ইলেকট্রনিকভাবে সহজে ও সংক্ষিপ্ত সময়ে সংশ্লিষ্ট অংশীজনের  কাছে তা প্রেরণ করতে সক্ষম হবে। 

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো ডিজিটালাইজ করার লক্ষ্যে ক্যাশলেশ পেমেন্ট ব্যবস্থা চালু করেছি। এখন এ ই-সার্টিফিকেট প্রদানের মাধ্যমে আমরা ডিজিটালাইজেশনের দিকে আরও একধাপ অগ্রসর হলাম। 

রিলিফ ভ্যালিডেশন লিমিটেডর সিইও রাশেদ মাহমুদ বলেন, তিনভাবে এ ডিজিটাল সার্টিফিকেট ভেরিফিকেশন করার অপশন রয়েছে (ই-সাইন ভেরিফিকেশন, কিউ-আর কোড ভেরিফিকেশন, ডকুমেন্ট নাম্বর ভেরিফিকেশন)। সার্টিফিকেট এ নির্ভরযোগ্য ভেরিফিকেশন প্রসেসের কারণে যেকোনো যায়গায় এটি গ্রহনযোগ্যতা পাবে। 

অনুষ্ঠানে অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজা সেলিমের সভাপতিত্বে এবং আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক মো. মুজিবুর রহমান। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রধান, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক