জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার কৃতজ্ঞতা প্রকাশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার কৃতজ্ঞতা প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৭:৩১:৫২ পূর্বাহ্ন

জাতীয় ইমাম সমিতি সিলেট  মহানগর শাখার কৃতজ্ঞতা প্রকাশ


বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ শুক্রবার (১০ মে) এক বিবৃতিতে সমিতির মুহতারাম সভাপতির চিকিৎসা সেবায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২ মে সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ইবনে সিনা হাসপাতালে আসলে কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা, নিবিড় পরিচর্যা ও হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের আন্তরিকতার সুবাধে মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে অতিদ্রুত বিপদ কাটিয়ে সুস্থ হয়ে উঠতে সক্ষম হয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দরা আরো জানান, সিলেট মহানগরীর প্রতিটি মসজিদে মসজিদে ও দেশের সকল বিভাগ জেলা উপজেলা এবং দেশ বিদেশে যারা মুহতারাম সভাপতির অসুস্থতার জন্য দোয়া করেছেন সহমর্মিতা দেখিয়েছেন, খোঁজখবর নিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহানগর সহ সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ নির্বাহী পরিষদ।

বিশেষ করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থ সভাপতির সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর ও উন্নত চিকিৎসা দিতে ইবনে সিনা কর্তৃপক্ষকে সুপরামর্শ দিয়েছেন এজন্য ইমাম নেতৃবৃন্দ মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ জানান। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক