ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন

ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ


বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, যুক্তরাজ্যস্থ নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার মাধ্যমে আমরা এই সমাজ থেকে সহজেই দারিদ্রতা দূর করতে পারি। সমাজের বিত্তবানরা মানবিক চেতনা লালন করে যদি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ান তবে এই সমাজের মৌলিক সংকট সহজেই দূরীকরণ সম্ভব।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের মানুষগুলোর রয়েছে অফুরন্ত জীবনীশক্তি ও কর্ম স্পৃহা। কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে যথাযথ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টন না থাকায় আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি। এ দেশ আমাদের প্রিয় স্বদেশ। আমাদেরকেই দেশ এবং মানুষের কল্যানে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

তিনি শুক্রবার (১০ মে) নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় তার নিজ অর্থায়নে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু সুবিধাবঞ্চিত পুরুষ ও নারীকে পূর্ন সেলাই মেশিন সেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী সেলিম মোহাম্মদ আলী আসগর, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ মোস্তফা মিয়া, সিনিয়র সাংবাদিক কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, লেখক ও কবি জায়েদ আলী, বিশিষ্ট আইনজীবী মুমিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অনেক পরিবারের উপার্জন সক্ষম পুরুষ ও মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিনের পূর্ণ সেট বিতরণ করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক