গোয়াইনঘাটে শাহ আলম স্বপনের পথসভা জনসভায় পরিণত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শাহ আলম স্বপনের পথসভা জনসভায় পরিণত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৯:৫৮:৩৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শাহ আলম স্বপনের পথসভা জনসভায় পরিণত

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ আলম স্বপনের ঘোড়া মার্কার সমর্থনে নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

পথসভা জনসভায় রূপান্তরিত হয়। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার মাঠে মেম্বার ওহিদুল্লার সভাপতিত্বে ও যুবনেতা কামরুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ আলম স্বপন।

পথ সভায় আলহাজ্ব শাহ আলম স্বপন বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, সকল যড়যন্ত্র মোকাবিলা করে আমি প্রার্থী হয়েছি।

এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই কোন ষড়যন্ত্রে পাঁ না দিয়ে আগামী ২১শে মে অনুষ্ঠিত নির্বাচনে ঘোড়া প্রতীকে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নসহ গোয়াইনঘাট উপজেলাবাসীকে ভোট দেয়ার আহবান জানান।

এসময় ঘোড়া মার্কার স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে নির্বাচনী পথসভা। অসংখ্য মানুষের উপস্থিতিতে একপর্যায়ে পথসভা রূপ নেয় জনসভায়।

সভা শেষে স্থানীয় কোওর বাজারে শাহ আলম স্বপন ঘোড়া মার্কার সমর্থনে গণসংযোগ করেন। গণসংযোগে অংশ নেন কর্মী, সমর্থক ও অসংখ্য সাধারণ মানুষ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক