জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৯:৪৬:৪৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

ফাইল ছবি


জৈন্তাপুরে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে কাতার প্রবাস ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ইয়াসির আরাফাত (১৮)। সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত করগ্রামের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ই মে) রাত আনুমানিক  ১১:০০ ঘটিকায়  আরাফাত মোটরসাইকেল যোগে দরবস্ত বাজার থেকে নিজ বাড়ীতে যাচ্ছিলো। পথিমধ্যে দরবস্ত চতুল সড়কে সরকারি খাদ্যগোদাম সংলগ্ন এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়। 

এ সময় স্হানীয় জনতা আহত আরাফাতকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১:৪৫ ঘটিকায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক