সিলেট তামাবিল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে আহত দুই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সিলেট তামাবিল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে আহত দুই

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ১২:৩৯:৫২ অপরাহ্ন

সিলেট তামাবিল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে আহত দুই

ছবি: নিজস্ব


সিলেট তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী এক ফিসারীর খাঁদে পড়ে যায়। এতে ছয়জন আহত হয় তার মধ্যে অপেক্ষাকৃত বেশী আহত হয় দুই জন। আহতরা হলেন নিজপাট কমলাবাড়ী এলাকার ছায়েদ আলির পুত্র আবদুল মুতালিব (৬০) ও একই গ্রামের ইসা মিয়ার পুত্র আরাফাত হোসাইন (১৪)। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ই মে) সকাল সাড়ে ৯ ঘটিকায় তামাবিলগামী যাত্রীবাহী বাস ( সিলেট-জ-১১-০৩৭৯) হরিপুর এলাকার পাখিটিকিতে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাঁদের পড়ে যায়। এ সময় পিডিপির ৩৩ কেভি বৈদ্যুতিক খুঁটির সাথে আংশিক ধাক্কা লাগে। এরপর থেকে পুরো জৈন্তাপুর সহ  আশপাশের উপজেলায় দুইঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্হলে এসে উদ্ধার কাজ শুরু করে। শেষখবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

এবিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো ইউনুস আলি বলেন, বাসচালকের ঘুমাচ্ছন্ন ভাবের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এতে ছয়জন আহত হলে স্হানীয়দের সহায়তায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। সেই সাথে আহত অপর দুইজনকে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের অবস্থা আশংকামুক্ত বলে নিশ্চিত করেন তিনি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক