গোয়াইনঘাটে ঠিকাদারের গাফিলতিতে দুই গ্রামের মানুষের ভোগান্তি চরমে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ঠিকাদারের গাফিলতিতে দুই গ্রামের মানুষের ভোগান্তি চরমে

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০২:৫৭:৩১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ঠিকাদারের গাফিলতিতে দুই গ্রামের মানুষের ভোগান্তি চরমে

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়নের গুরুকচি দ্বারিখাই থেকে চিটিংবাড়ি এক কিলোমিটার রাস্তার বেহাল দশায় নাকাল ওই এলাকার হাজার হাজার মানুষ। 

গত ৭ মাস ধরে চলছে এমন অবস্থা।কাজ করার নামে রাস্তা কুঁড়ে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ের ব্যাপক বৃষ্টিতে এই রাস্তায় চলাচলকারী মানুষের ভোগান্তি আরও চরমে উঠেছে। গ্রামীন এই রাস্তার এক কিলোমিটার জায়গা কার্পেটিং কাজ করতে গত ৬ মাস ধরে মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। বিগত ৭ মাস আগে রাস্তার মাঝখানের মাটি কুঁড়ে রাখা হয় কিন্তু ঠিকাদার কাজ শেষ না করে ফেলে রেখেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।  

শুধু তাই নয় সেখানে রাস্তার দুই পাশে মাটি কুঁড়ে রাখায় রাস্তার মাঝখানে হাঁটুর উপরে পানি থাকে।পায়ে হেঁটে চলতে গেলে জুতা-সেন্ডেল খুলে ফেলতে হয়। অনেকে হোঁচট খেয়ে কাদা-পানিতে পড়ে যায়। বোরো ধান বাড়িতে আনতে কৃষকদের কষ্টের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগের শেষ নেই। এ অবস্থা থেকে মুক্তি চান গুরুকচি ও চিটিং বাড়িসহ দুই গ্রামের মানুষ।

এই ওয়ার্ডের মেম্বার আব্দুর রহমান বলেন,ওয়ার্ডের ভুক্তভোগী জনগণ আমাদেরকে দোষারোপ করছে।কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ঠিকাদারকে তাগিদ দেওয়া হলেও তার টনক নড়ছে না।

ঠিকাদার মহরম আলী মুঠোফনে জানান,অন্য সাইটে আরো চারটি কাজ থাকায় তার এই কাজে দেরি হয়েছে।বর্তমানে মালামাল নেওয়ার জন্য গাড়ি  প্রবেশের রাস্তা নেই। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে মালামাল এনে কাজ শেষ করা হবে।

উপজেলা প্রকৌশলী রাফিকুল ইসলাম মুঠোফোনে জানান,গত পরশু আমি সাইট পরিদর্শন করে এসেছি।কাজের জন্য  ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে।সে বিভিন্ন ধরনের বাহানা দেখাচ্ছে।চলমান মাসে কাজ শুরু না করলে তাকে বাতিল করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক