হোল্ডিং ট্যাক্স পূণঃনির্ধারণঃ প্রসঙ্গে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের মতবিনিময়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্স পূণঃনির্ধারণঃ প্রসঙ্গে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৩:৪২:৩০ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্স পূণঃনির্ধারণঃ প্রসঙ্গে শাহজালাল  উপশহর কল্যাণ পরিষদের মতবিনিময়


সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স পূণঃনির্ধারণ প্রসঙ্গে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার (১০ মে) রাত ৯টায় সিলেট নগরীর উপশহর ডি-ব্লকস্থ শাহজালাল উপশহর কল্যাণ পরিষদ এর কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, সিটি কর্পোরেশন নগরবাসীর কাঁধে হোল্ডিং ট্যাক্সের যে বোঝা চাপিয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এক লাফে ২০-৫০ গুণ কর বৃদ্ধি নজিরবিহীন। নগরবাসীর স্বার্থে বর্ধিত কর প্রত্যাহার করে বর্তমান করের সাথে সমন্বয় করে যৌক্তিক কর নির্ধারণ করা উচিত।

বক্তারা আরো বলেন, হঠাৎ করে কোনোরুপ আলাপ আলোচনা না করে সিলেট সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে, যাতে আমরা নগরবাসী অবগত নই। আমরা শাহজালাল উপশহর কল্যাণ পরিষদ এবং এলাকাবাসীর পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বাতিল করতে হবে।

শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতাশামুল হক চৌধুুরীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন রুবেল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ কে এম বদরুল আমীন হারুন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ডা. আব্দুল ওয়াহিদ, হাফিজ ওয়াদির আলী, আসাদুর রেজা চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, চৌধুরী হেলাল আহমেদ, কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম, মো. আব্দুস সালাম, শফিকুল হক, সাবেক কাউন্সিলর সৈয়দ মিছবা উদ্দিন প্রমুখ।

এছাড়াও শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক