সাংবাদিক হাবিবুরের বড় ভাইয়ের মৃত্যু: জেলা প্রেসক্লাবের শোক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সাংবাদিক হাবিবুরের বড় ভাইয়ের মৃত্যু: জেলা প্রেসক্লাবের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৪:৫২:৩১ পূর্বাহ্ন

সাংবাদিক হাবিবুরের বড় ভাইয়ের মৃত্যু: জেলা প্রেসক্লাবের শোক


সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ভোরের ডাক সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাই  হাজী ফজলুর রহমান আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । 

শুক্রবার (১০ মে) বাদ আছর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত নানা রোগে ভোগছিলেন। মরহুম হাজী ফজলুর রহমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলীভোগ জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ও তাহির প্লাজার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।

মরহুম ফজলুর রহমানের প্রথম জানাযার নামাজ শনিবার (১১ মে) সকালে ছাতকের মন্ডলীভোগস্হ বাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আর ২য় জানাজার নামাজ ওইদিন বিকাল ২টা ৩০ মিনিটে  ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুর গ্রামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এদিকে, সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ।

এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যরা বলেন- সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাই একজন সৎ ও ন্যায় পরায়ণ এবং সালিশ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ব্যক্তি জীবনে একজন সহজ-সরল ও পরপোকারি ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক ।নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুখ প্রকাশ করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক