ইসলামী আন্দোলন সিলেট মহানগরের মাসিক নিয়মিত বৈঠক সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন সিলেট মহানগরের মাসিক নিয়মিত বৈঠক সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৫:৪৭:৪৭ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন সিলেট মহানগরের মাসিক নিয়মিত বৈঠক সম্পন্ন


ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার মাসিক নিয়মিত বৈঠক শুক্রবার (১০ মে) বিকাল ৩টায় বন্দর বাজারস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর সভাপতি মুফতি সাইদ আহমেদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান এর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম, মাওলানা আব্বাস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ  রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক মোঃ জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিবুর রহমান রনি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ  রফিকুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, স্বাস্থ্য ও পরিবার সম্পাদক মনির হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মো: জাকির হুসাইন, সহ প্রচার ও দাওয়াত বিষয়ক হাফেজ ওলিউর রহমান সাদিক, সহ-অর্থ সম্পাদক আব্দুল আহাদ, সদস্য মোঃ আব্দুল জাহের, মোঃ আরিফুর রহমান, মোঃ আলামিন হামজা প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সাধারণ জনগণ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বজায় রাখছে। এতে সাধারণ জনগণ ও নিম্নবিত্তদের সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে। এমনকি মধ্যবিত্তরাও দীর্ঘনিঃশ্বাস ফেলে টানাপড়েনে সংসার চালাচ্ছে। এরমধ্যেও সিলেট মহানগরবাসীর উপর নজিরবিহীনভাবে ভৌতিক হোল্ডিং কর নির্ধারণ করা হয়েছে। বক্তারা অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আদায়ের এই কার্যক্রম বন্ধ করে পুনরায় যাচাই-বাছাই করে নির্ধারণের জোর দাবি জানান।  

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক