অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিল করুন: বাসদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিল করুন: বাসদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৫:৫১:৩৯ পূর্বাহ্ন

অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিল করুন: বাসদ


সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

শুক্রবার (১০মে) বিকাল ৫টায় বড়বাজার, ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও সর্বসাধারণের মধ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, শহীদ মিয়া, হারুন মিয়া,ইয়াসিন আহমদ,সাওন ইসলাম, সুমন আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্চিতা শর্মা প্রমূখ।

গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, অতীতেও হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি হয়েছিল, কিন্তু এবারের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে নজিরবিহীন।এতে নাগরিকদের মধ্যে উদ্বেগ -উৎকণ্ঠা বিরাজ করছে। অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলবে।কারণ এমনিতেই নিত্যপণ্য-গ্যাস-বিদ্যুতের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে।

নেতৃবৃন্দ মশক নিধন, বিশুদ্ধ পানির সংকট সমাধান, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ও নতুন ওয়ার্ড সমূহে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।

নেতৃবৃন্দ নাগরিক জীবনের ভোগান্তি নিরসনে নতুন এসেসমেন্টের উপর ভিত্তি করে অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে নগরবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক