লাখাইয়ে অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

লাখাইয়ে অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৬:২০:৪৯ পূর্বাহ্ন

লাখাইয়ে অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার


হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরাঞ্চল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। 

জানা যায়, শনিবার (১১ মে) সকালে হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার  মোড়াকরি ইউনিয়নের  জিরুন্ডা গ্রামের উত্তরে ও লাখাই ইউনিয়নের চিকনপুর গ্রামের দক্ষিণ দিকে মুজিরা লোঙা নামক হাওরে একটি ধানের জমির মাটির গর্তে অর্ধেক গলিত পঁচা মৃত দেহ  দেখতে পেয়ে এলাকার লোকজন  লাখাই থানা পুলিশ কে খবর দিলে লাখাই থানার  ওসি মোঃ আবুল খায়ের পুলিশের উপ-পরিদর্শক মৃদুল কুমার ভৌমিক ও শৈলেশ চন্দ্র সহ একদল  পুলিশ ফোর্স  ঘটনা স্হলে পৌছে অর্ধগলিত  মরদেহ  উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

 স্থানীয় লোকজন জানায়  ঘটনাস্থলে   অর্ধ শরীর  মরদেহের একটি হাতে বেসলাইট রয়েছে। পরে থাকা মরদেহ দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছেন মরদেহ দেখার জন্য। লাখাই ইউনিয়ন ইউপি সদস্য মোস্তাক তালুকদার বলেন দেখতে গিয়েছিলাম দুর্গন্ধে আর টিকে থাকতে পারি নাই তাই চলে আসলাম। স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভজন দাস বলেন পানির মধ্যে লাশ দুর্গন্ধে কাছে যাওয়া যায় না দেখে এসেছি পুরুষ না মহিলা তাও বুঝা যায় না ওসি স্যারের নেতৃত্বে    পুলিশ ঘটনাস্থলে থেকে  মরদেহ  থেকে উদ্ধার করে  ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার  ওসি মোঃ আবুল খায়ের  জানান, সংবাদ পেয়ে  ঘটনাস্থলে পৌছে মরদেহ করে থানায় নিয়ে আসি। এ ঘটনা উদঘাটনে আমরা  যা যা প্রয়োজন তা আমরা চেষ্টা অব্যাহত রয়েছে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার