সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৭:১৭:১৪ পূর্বাহ্ন

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটজুড়ে আশঙ্কাজনক হারে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। প্রায় প্রতিদিন কোনো কোনো স্থানে ঘটনা দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের। 

গত ৩০ দিনে সিলেটের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে প্রায় শতাধিক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু ঘটেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া হিসাব বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে সড়কে মৃত্যুর পাশাপাশি আহত হচ্ছেন শতশত মানুষ। যারা মারা যাচ্ছেন এদের মধ্যে নারী, শিশু ও কর্মক্ষম লোকজন রয়েছেন। দুর্ঘটনায় আহত ও নিহত লোকজনের পরিবারে আয় উপার্জনের অভাবে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।

বিশেষজ্ঞরা এর অন্যতম কারণ চালকের দায়িত্ববোধের অভাব মনে করেন। এছাড়া সংযোগ সড়ক, রোড মার্কিং না থাকা, ভাঙাচোরা রাস্তাঘাট ও সড়কে অটোরিকশার অবাধ চলাচল দুর্ঘটনা বৃদ্ধির পেছনে মূল কারণ। 

সর্বশেষ শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার চৈতাব এলাকায় সিলেটগামী বাসের সঙ্গে হাইয়েস মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

এরআগে শুক্রবার (১০ মে) রাতে সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. ইয়াছির আরাফাত নামে এক কিশোর নিহত হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক