রকীব শাহ্ (রহ.) এর ৫৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

রকীব শাহ্ (রহ.) এর ৫৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৩:৫০:১৮ পূর্বাহ্ন

রকীব শাহ্ (রহ.) এর ৫৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


সূফি সাধক ও মরমি কবি হযরত রকীব শাহ্ (রহ.) এর ৫৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, মিলাদ, যিকির ও সামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) বাদ এশা সিলেট শহরের কাজীটুলাস্থ হযরত রকীব শাহ্ (রহ.) এর মাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রকীব শাহ্ পরিষদের সভাপতি ড. কাজী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাড. এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।

বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা কাজী রিফাত আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যাংকার ও ইসলামী চিন্তাবিদ শহীদুল ইসলাম সেলিম ও সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ড. তুতিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মৌলানা আবুল কালাম।

আলোচনাসভায় বক্তারা বলেন, ‘আধ্যাত্মিক ভুবনে হযরত রকীব শাহ্ অতি উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তাঁর জীবনাদর্শ, সাধনা ও বিশাল সাহিত্যভাণ্ডার বাংলাদেশ তথা বিশে^র বাংলা ভাষাভাষী মানুষের এক অমূল্য সম্পদ। মরমি সঙ্গীত ছাড়াও রকীব শাহ্ কবিতা ও প্রবন্ধ রচনায় পাণ্ডিত্য প্রদর্শন করেছেন।’

বক্তারা আরও বলেন, ‘রকীব শাহ্ বাংলাদেশের সর্বাধিকসংখ্যক সূফি-শাস্ত্র-গ্রন্থ রচয়িতা ছিলেন। সূফি-সাধক কবি রকীব শাহ্ নিরন্তর ধর্মচর্চায় নিমগ্ন থেকেও তিনি তাঁর ব্যক্তিগত আবেগ অনুভূতি ও উপলব্ধি কবিতা, সঙ্গীত ও প্রবন্ধাকারে প্রকাশ করেছেন। বিশ^ব্যাপী বিভিন্ন দেশে পরিভ্রমণকারী রকীব শাহের সৃষ্টিকর্মে বিশে^র বহুবিধ ভাব ও চিন্তা-চেতনার সমন্বয় ঘটেছে। তাঁর সৃষ্টিকর্ম প্রমাণ করে যে, তিনি সূফি চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ একজন উচ্চমার্গের সফল সাধক ও অলি ছিলেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ড. তৌহিদুল ইসলাম, ড. আব্দুন নুর, শামসুল ইসলাম মুন্না, হাফিজ মৌলানা আব্দুল বাসিত খান প্রমুখ।

আলোচনাসভা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত করেন ক্বারী মৌলানা আবুল কালাম।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক