খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) বলেছেন, একটি স্বাধীন দেশ হিসেবে রাষ্ট্র ও সরকার নাগরিকদের নিরাপত্তা বিধানের কথা থাকলেও খোদ সরকারই উল্টো জনগণের কাছে আতংক। জনগন বৈষম্য, বিচারহীনতা, জুলুমের শিকার হয়েই চলছে অবিরত। গণতন্র কাগজে থাকলেও বাস্তবে তা সুদূর পরাহত। এখানে সত্য উচ্চারণ করলেই হাতকড়া লাগানো হয়। এই জুলুমের অবসানে আন্দোলন সংগ্রামের কোন বিকল্প নেই। দেশ-জাতিকে রক্ষায় প্রচলিত বুর্জোয়া রাজনীতির বিপরীতে ইমানী চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক একদল আদর্শ নাগরিক ও নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।
খেলাফত মজলিসের সিলেট বিভাগের সদস্যদের নিয়ে আয়োজিত ২দিন ব্যাপী তরবিয়তী মজলিসের সমাপনী অধিবেশনে শনিবার (১১ মে) প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের সভাপতিত্বে ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নানের পরিচালনায় ১০ মে শুক্রবার সকাল ১০টা থেকে সিলেট নগরীর পূর্ব জিন্দাবজারস্থ একটি কনফারেন্স হলে ২দিন ব্যাপি এই তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা ও বক্তব্য পেশ করেন সংগঠনের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ডাঃ এ.এ তাওসীফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান। মহাগ্রন্থ আলকোরানের দারস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, হবিগনজ জেলা সভাপতি মাওলানা হোসাইন নূরী চৌধুরী, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মৌলভীবাজার জেলা সহসভাপতি মাওলানা আব্দুল খালিক, সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা সদরুল আমীন, হবিগনজ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল চৌধুরী, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন প্রমূখ।
এলএইচ




