ওসমানীনগরে জিপিএ-৫ পেলেন ৬২ শিক্ষার্থী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ওসমানীনগরে জিপিএ-৫ পেলেন ৬২ শিক্ষার্থী

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৫:৪০:৩৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে জিপিএ-৫ পেলেন ৬২ শিক্ষার্থী


সিলেট শিক্ষা বোর্ডের অধিনে-২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেটের ওসমানীনগরে কারিগরি, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন পরীক্ষার্থী। এবছর উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও একটি কারিগরি শাখা(ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৮শ ১২ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষায় অংশগ্রহন করেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, উপজেলার ২১ টি বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়-২ হাজার ৫২ জন শিক্ষার্থীর। তার  মধ্যে ১৪ শ ১১ জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৬৮ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। কারিগরি শাখায় (ভোকেশনাল) গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন ৪৩জন। পাসের হার ৯৩ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫পেয়েছেন ৬জন। ১১টি মাদ্রাসার ৭১৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়েছেন ৩শ ৯২ জন শিক্ষার্থী। পাশের হার ৫৪ দশমিক ৯০ শতাংশ। ১১টি মাদ্রাসার মধ্যে মাত্র ২টি মাদ্রাসায় জিপিএ -৫ অর্জন করছে। হযরত শাহজালাল (রঃ) ফাজিল মাদ্রাসা ৪টি ও কুরুয়া ইসলামীয়া দাখিল মাদ্রসায় ১টি জিপিএ-৫ অর্জন করে। 

এসএসসি পরিক্ষার ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক