স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসিতে জিপিএ-৫ সহ অনবদ্য ফলাফলের ধারা অব্যাহত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসিতে জিপিএ-৫ সহ অনবদ্য ফলাফলের ধারা অব্যাহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৫:৪৫:২৪ পূর্বাহ্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসিতে জিপিএ-৫ সহ অনবদ্য ফলাফলের ধারা অব্যাহত


স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৬ জন জিপিএ-৫ ও ৭১টি এ গ্রেডসহ অনন্য ফলাফল হয়েছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় অনবদ্য ফলাফল করায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কলেজে আনন্দগন পরিবেশ সৃষ্টি হয়।

এসময় স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি শিক্ষকমণ্ডলী, অভিভাবক, পরিচালনা পর্ষদসহ, সকল স্টাফকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান এবং বর্তমান ফলাফল ধরে রেখে আগামীতে আরো ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করেন।

স্কলার্সহোম মেজরটিলা কলেজ যাত্রালগ্ন থেকেই বৃহত্তর সিলেটের শিক্ষায় সাড়া জাগিয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফল, কো-কারিকুলার অ্যাকটিভিটিস, নিয়মানুবর্তিতা ও শৃঙখলাবোধে স্কলার্সহোম এক রোল মডেল বিদ্যাপীঠ। সুদক্ষ অধ্যক্ষ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আন্তরিক পরিচালনা পর্ষদসহ সবাই শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ ভিত্তি ও বিশ্বায়নের পৃথিবীতে যুগোপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। অত্র প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ পাঠাগার, উন্নত ল্যাবসহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক