গোলাপগঞ্জে বাচ্চু হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বাচ্চু হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৮:০৯:১৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বাচ্চু হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার

ছবি : নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে বাচ্চু আহমদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে এ-ঘটনা ঘটে। নিহত বাচ্চু আহমদ দত্তরাইল গ্রামের আকন আলীর ছেলে। তিনি ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার সদস্য। গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-০৮ দায়ের করা হয়েছে।

তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের তায়াইদ আলীর ছেলে শামছুল আরফিন রনি (৩০), মৃত তমরেজ আলীর তোয়াইদ আলী (৫৫), আব্দুল মতিনের ছেলে মিনহাজ আহমদ (৩৮), তোয়াইদ আলীর স্ত্রী হাসনা বেগম (৪৫), শামছুল আরফিন রনির স্ত্রী লিজি বেগম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পারিবারিক ঘটনাকে কেন্দ্র বাচ্চুর সাথে তার চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনির বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনি দা দিয়ে বাচ্চুকে কোপ দিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন। তিনি বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী অভিযান অব্যাহত আছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক