লাখাইয়ে হাওর থেকে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

লাখাইয়ে হাওর থেকে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৮:২৫:৪৫ পূর্বাহ্ন

লাখাইয়ে হাওর থেকে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফাইল ছবি


হবিগঞ্জের লাখাই উপজেলারভরপূর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়র  শিক্ষকা রিবন রুপা দাস (৪০) এর  মরদেহ ঝনঝনিয়া ব্রিজের নিকট থেকে  উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ।

ওই শিক্ষিকা ভরপূর্ণী গ্রামের  বাসিন্দা লাখাই  মুক্তিযোদ্ধা কলেজের  শিক্ষক অজয় কুমার দাশের স্ত্রী ।

রবিবার, ১২ মে স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক আক্তারুজ্জামান সঙ্গীয় একদল পুলিশ এ মরদেহ উদ্ধার করে। ভরপূর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রেজওয়ান  আহমেদ  সকালে সেই স্কুলে আসে নাই তার মোবাইল বন্ধ ছিল  আমি বিল মিটিং এ ছিলাম  মিটিং থেকে গিয়ে চারটার সময় খবর পেলাম  খবর পেয়ে পুলিশের সাথে আমি গিয়ে লাশ দেখতে পাই। 

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আবুল খায়ের  বলেন, লাশ উদ্ধারের সময় মৃতদেহের পাশে একাধিক বিষের বোতল পাওয়া গেছে। দেহে কোন আঘাতের চিহ্ন নাই। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বলা যাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার