লিগ্যাল এইড অসহায় ও সাধারণকে বিনা টাকায় আইনি সহায়তা দিয়ে থাকে- জজ সম্পা জাহান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

লিগ্যাল এইড অসহায় ও সাধারণকে বিনা টাকায় আইনি সহায়তা দিয়ে থাকে- জজ সম্পা জাহান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৮:৪১:৪৬ পূর্বাহ্ন

লিগ্যাল এইড অসহায় ও সাধারণকে বিনা টাকায় আইনি সহায়তা দিয়ে থাকে- জজ সম্পা জাহান

ছবি: সংগৃহীত


‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে হবিগঞ্জ জেলার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিনামূল্যে আইনি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা লিগ্যাল এইড হবিগঞ্জের আয়োজনে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভূমিকা বিষয়ক সচেতনতা মূলক সভা হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সম্পা জাহান।

তিনি বলেন, লিগ্যাল এইড কী এখনো অনেকেই বোঝেন না। লিগ্যাল এইড অসহায় ও সাধারণকে বিনা টাকায় আইনি সহায়তা দিয়ে থাকে। লিগ্যাল এইডের মাধ্যমে অসংখ্য মামলা-মোকদ্দমা দায়ের হয়েছে, এবং দুপক্ষের মাঝে সমাধান করে দেয়া হচ্ছে, এতে যেমন দুপক্ষের এই উপকার হয়েছে তেমনি অসংখ্য মামলা-মোকদ্দমা ও হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। এতে মামলা-মোকাদ্দার জট কমেছে।

এ বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করে মানুষের দোরগোড়ায় পৌঁছে আপনাদের সহযোগিতা অপরিসীম। আশা করি আপনাদের সহযোগিতায় লিগ্যাল এইডের কার্যক্রমের বিষয়গুলো উঠে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সেক্রেটারি পাভেল খাঁন চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, গোলাম মোস্তফা রফিক, মো. শাবান মিয়া, মো. ফজলুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সোয়েব চৌধুরী, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ প্রদীপ দাশ সাগর, সৈয়দ মশিউর রহমান, ইলিয়াস আলী মাসুক, নায়েব হোসাইন, জাকারিয়া চৌধুরী, আশরাফুল ইসলাম কোহিনুর, জাহাঙ্গীর আলম, রুবেল আহমেদসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার