ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে চলতি মৌসুমে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। রোববার দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৪ এর উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
বোরো ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু কাউছার, উপজেলা কৃষি ও সেচ কমিটির সদস্য সুবাস চন্দ্রপাল( ছানা), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব উজ্জ্বল ভট্টাচার্য্য অ:দ), রনজু কুমার সিং ভারপ্রাপ্ত কর্মকর্তা, এলএসডি গোয়াইনঘাট সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও ধান বিক্রেতাগণ।
জানা গেছে, এবার উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে মোট ১২১১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত ধান ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
এস এইচ টি/




