মানববন্ধনে নাসিম হোসাইন ভৌতিক হোল্ডিং ট্যাক্স বাতিল করুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

মানববন্ধনে নাসিম হোসাইন ভৌতিক হোল্ডিং ট্যাক্স বাতিল করুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ১২:৪৫:০৯ অপরাহ্ন

মানববন্ধনে নাসিম হোসাইন ভৌতিক হোল্ডিং ট্যাক্স বাতিল করুন

ছবি: সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সিলেট নগরীতে হোল্ডিং ট্যাক্স ৫ থেকে এক লাফে ৫০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে। যা নগরবাসীর জন্য ‘মরার উপর খঁাড়ার ঘা’ এর মতো। সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তে পুরো নগরবাসী ক্ষুব্ধ। আমরা হোল্ডিং ট্যাক্সের বিপক্ষে নই। তবে তা হতে হবে সহনীয়। অবিলম্বে অস্বাভাবিক হারে বর্ধিত ভৌতিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সিলেটের ক্ষুব্ধ জনগণ রাস্তায় নামলে পরিণতি হবে ভয়াবহ।

তিনি রোববার দুপুরে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিসিকের  হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সিলেট মহানগর, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক কমিটি সাবেক সদস্য আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী চৌধুরী খূর্শেদ, আফজাল উদ্দিন, আবুল কালাম, ডাঃ মোঃ আশরাফ আলী, লল্লিক চৌধুরী, মহানগর ওয়ার্ড বিএনপি সভাপতিবৃন্দের মধ্যে বদরুদ্দোজা বদর, শেখ কবির আহমদ, আব্দুল হাকিম, মির্জা বেলায়েত হাসান লিটন, আব্দুর রহিম মল্লিক, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, ওয়ার্ড বিএনপি সভাপতিদের মধ্যে থেকে সালেহ আহমদ গেদা, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, আব্দুল ওয়াদুদ মিলন, মোঃ তারেক খান, মোঃ বাচ্চু মিয়া, সবুর আহমদ, মোঃ নাজিম উদ্দীন, মিজান আহমদ, আমিনুল ইসলাম, ফখর উদ্দিন মোঃ পংকি, আব্দুল মুনিম, শাহজাহান মিয়া, সেলিম আহমদ সেলু, আজিজুল হোসেন আজিজ, জাহাঙ্গীর হোসেন, মানিক মিয়া, রেজাউর রহমান রুজন, কয়েস আহমদ সাগর, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্য থেকে মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক