হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভ-অব্যাহত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভ-অব্যাহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ১২:৫৩:০৯ অপরাহ্ন

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভ-অব্যাহত

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের সভা


হোল্ডিং ট্যাক্স নিয়ে গোটা নগরেই প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা, মানববন্ধনের পাশাপাশি নগরকর্তার কাছে স্মারকলিপি প্রদান অব্যাহত রয়েছে। শনিবার রাতে এবং রোববার দিনভর বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়েছে। 

সিটি মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছে বিভিন্ন সংগঠন। নগরের সাবেক কাউন্সিলর আব্দুল কাইযুম জালালী পংকীর নেতৃত্বে নাগরিকদের একটি প্রতিনিধি দর স্মারকলিপি দিয়েছেন মেয়রকে। অপর দিকে শনিবার রাতে কাজিটুলার একটি ক্লাবে ২৭ ওযার্ডের নাগরিকদের প্রতিনিধি সভা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে অনুরূপ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। 

জাসদ: হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতৃবৃন্দ। রোববার বিকেল ৩টায় সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। 

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, সম্প্রতি নগরীর ২৭টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স যে হারে বাড়ানো হয়েছে তা অযৌক্তিক এবং অবাস্তব। হোল্ডিং ট্যাক্স পূনর্মূল্যায়নের প্রক্রিয়াটি যথাযথ এবং স্বচ্ছভাবে করা হয়েছে বলে আমরা মনে করছি না। এটা সম্পূর্ণ গণবিরোধী একটি সিদ্ধান্ত বলে আমরা মনে করছি। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং নিত্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির এই সময়ে এ ধরনের সিদ্ধান্ত ‘মরার ওপর খাড়ার ঘা’ এর শামিল। পঞ্চবার্ষিক মূল্যায়নের নামে যে হারে ট্যাক্স বাড়ানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এতে আমরা হতাশ ও সংক্ষুব্ধ। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ অবস্থায় আমাদের দাবি এই ভৌতিক হোল্ডিং ট্যাক্স বাতিল করে বাস্তবসম্মত এবং বিগত বছরের হোল্ডিং ট্যাক্সের সঙ্গে সমন্বয় করে হোল্ডিং ট্যাক্স পুননির্ধারণ করা হোক। দ্রুত এটা বাতিল ও যৌক্তিকভাবে পুননির্ধারণ করা না হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, এডভোকেট জাকির আহমদ, গিয়াস উদ্দিন, সাইফুল আলম, নাজাত কবির, লাল মোহন দেব, শৈলন দে, প্রবীর দে, চৌধুরী শাহেদ কামাল টিটো, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এম এইচ শিবলী, প্রিন্স বাহার চৌধুরী, রিয়াজ উদ্দিন, ফেরদৌস আরবী, এম. সিরাজুল ইসলাম, শৈশব তালুকদার, আনোয়ার হোসেন, মাসুক আহমদ প্রমুখ। 

উপশহর প্রাতঃভ্রমণ ক্লাব: সিলেট সিটি কর্পোরেশন কতর্ৃক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাব। শনিবার নগরীর একটি হোটেলে ক্লাবের এক জরুরি প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নতুন করে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স নাগরিকদের তীব্রভাবে ক্ষুব্ধ করেছে। এত উচ্চহারে ট্যাক্স প্রদান কারো পক্ষে সম্ভব নয়। অবিলম্বে অযৌক্তিক ট্যাক্স প্রত্যাহার করে বাস্তবতার আলোকে যৌক্তিক ট্যাক্স নির্ধারণের সিটি মেয়রের প্রতি আহবান জানান। ক্লাবের সভাপতি প্রফেসর আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুস সোবহান, আলহাজ সাদ উদ্দিন, ফয়জুল লাইস, সাবেক ব্যাংকার আবুল আহমদ, ইঞ্জিনিয়ার মাহমুদুর রশিদ মাছরুর, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা আব্দুল মুকিত লস্কর প্রমুখ। সভা শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক